July 31, 2026, 1:45 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে নিষিদ্ধ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, মাহামুদ হাসান (৩০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যরা ঝটিকা মিছিল করে থাকে।

লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকে হিযবুত তাহরীর। চার্জশিটভুক্ত মামলায় হিযবুত তাহরীরের এ শীর্ষ পর্যায়ের নেতা এর আগেও গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে জামিনে বের হয়ে পলাতক থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।

মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালতের রায়ে তার দুই বছর সশ্রম কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে “হিযবুত তাহরীর” সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page