September 22, 2026, 7:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে যোগ দিয়েই ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ফিনল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েই ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ‘ডেভিড স্লিং’ নামের একটি দূর-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা ঘোষণা করেছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যানেট্টি কাইক্কোনেন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে অতি উচ্চতায় যেকোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। তিনি দাবি করেন, “আমরা ফিনল্যান্ডের প্রতিরক্ষা শক্তির উচ্চাভিলাসী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর।”

ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে, তাদের তৈরি ‘ডেভিড স্লিং’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪০ থেকে ৩০০ কিলোমিটার পাল্লার যেকোনো ড্রোন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম।

এটি আরো দাবি করেছে, একসঙ্গে একটি ব্যবস্থা থেকে ১২টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইসরাইলের সঙ্গে ফিনল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তার মূল্য ৩৪৪ মিলিয়ন ডলার বলে জানানো হয়েছে।

গত শতাব্দির শীতল যুদ্ধের যুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট কিংবা সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশ’ জোটে যোগ দিতে অস্বীকৃতি জানায়।কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page