September 22, 2026, 7:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিভিন্ন স্থানে হামলায় ৩ ইহুদিবাদী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আল-আকসা মসজিদে পাশবিক হামলার জবাবে ইসরাইলের বিভিন্ন স্থানে আলাদা হামলায় ৩ ইহুদিবাদী নিহত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের দু’টি স্থানে গুলিবর্ষণ ও গাড়িচাপা দেয়ার আলাদা দু’টি ঘটনায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া, একই দিন সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও একজন আহত হয়েছে।

তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদন এলাকায় গতকাল (শুক্রবার) প্রথমে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি আহত হয়। ইসরাইল সরকারের জরুরি বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ বা এমডিএ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে।

গুলিবর্ষণের ঘটনার কিছুক্ষণ পর শহরের আরেক স্থানে এক ব্যক্তি গাড়িচাপা দিয়ে অন্তত একজনকে হত্যা করে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়।এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িচাপা দেয়ার ঘটনায় ৩০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয় এবং আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘হতাহতদের সবাই পর্যটক’ বলে উল্লেখ করলেও তাদের জাতীয়তা জানায়নি এমডিএ। ইহুদিবাদী পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাড়িচাপা দেয়ার ঘটনায়ও হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে।

দ্বিতীয় হামলার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

এর আগে শুক্রবার সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় দু’জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও অপর একজন আহত হয়।

মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ঘটনায় যখন দু’পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন পশ্চিম তীর ও তেল আবিবে তিনটি আলাদা হামলার ঘটনা ঘটল।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page