September 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ‘হিযবুত তাহরী’র শীর্ষ নেতা তালাত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরী’র শীর্ষ নেতা তালাত মাহমুদ সায়েন (২৯)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে,  গ্রেফতারকৃত তালাত হিযবুত তাহরীর দাওয়াতি বিভাগের অন্যতম দায়িত্বশীল সদস্য । এছাড়া সে সন্ত্রাস বিরোধী আইনের ১ টি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি।
তার কাছ থেকে সরকার বিরোধী ২৩ টি লিফলেট, ৩ টি উগ্রবাদী বই, ১টি কম্পিউটার, ১ সিপিইউ,  ১টি মনিটর ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তালাত লক্ষীপুর জেলার সদর থানার নওশাদ রেজার পুত্র।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র  সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ খবর  নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি  দল শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-২ এর সিনিয়র  সহকারী পরিচালক জানান, তালাত মাহমুদ সায়েন জঙ্গিবাদী লিফলেট ও পোষ্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা-স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করে থাকে। সে সরকার বিরোধী কর্যক্রমের জন্য ২০১৫ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছিল।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যাছে, জঙ্গি নেতা তালাত রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করে। তালাত মাহমুদ সায়েন ছাত্রজীবন থেকে “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে সম্পৃক্ত হয়। ২০১৫ সালে গ্রেফতার হয়ে ওই  মামলায় ১ বছর জেল খাটার পর জামিনে বের হয়। পরবর্তীতে ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিজেকে আত্মগোপনে রাখার জন্য মালয়েশিয়াতে চলে যায়।
র‌্যাব বলছে, তালাত ২ বছর মালয়েশিয়া থেকে ২০১৮ সালে দেশে ফিরে পুনঃরায় সংগঠনের সাথে জড়িয়ে পরে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page