May 17, 2026, 1:37 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি যাতে আরও ভালো হয়- সেজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় জেলা প্রশাসন কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
টিপু মুনশি রংপুরের ২৯ জন সাংবাদিকের প্রত্যেককে কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের অসুবিধা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ যেখানে পাকিস্তানে ৩৫ শতাংশ। জনগণের দুর্ভোগ সত্ত্বেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালোই আছে।’
তাই, বিএনপির উচিত বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের সমালোচনা করা।
সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এখন পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে আর হাহাকার নেই।
মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে দেশের মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে।’
রংপুরের জেলা প্রশাসক ডা. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. আবু জাফর, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহাবুব রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page