July 31, 2026, 3:33 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

আব্দুল মোমেন ও অ্যান্থনি ব্লিনকেন বৈঠক আগামীকাল সোমবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন সোমবার (১০ এপ্রিল) ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হবেন। অনুষ্ঠেয় ওই বৈঠকে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাংলাদেশে স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং তারা সবসময় এ বিষয়টি তুলে ধরে।

পররাষ্ট্রমন্ত্রী আরও  জানিয়েছিলেন, উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে।

উল্লেখ্য, সোমবার ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ঢাকার দিক থেকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ অন্যান্য বিষয় গুরুত্ব পেয়ে থাকে। অপরদিকে মানবাধিকার, গণতন্ত্র, রোহিঙ্গা, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেওয়ার আহ্বানসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page