April 12, 2026, 11:02 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরের গাংনীতে বোমা রেখে চাঁদা দাবী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে বিশারৎ হোসেনের (৪৫) বাড়িতে বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ এপ্রিল) সকালে গাংনী থানা পুলিশের একটি টিম চারটি বোমা ও চিরকুট উদ্ধার করে।

বিশারৎ হোসেন গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বিশারৎ হোসেন জানান, রাতের কোনো এক সময় শয়ন কক্ষের দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে চারটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসআই মাসুদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page