September 20, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যা করল আপন ছোট ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (৯ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু রায়হান ওই গ্রামের শাজাহান ফকিরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতি রাতে তিন ভাই আবু রায়হান, রোমান ও জামাল একই ঘরে ঘুমান। রোববার রাতে আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লেও রোমান বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন।

মধ্যরাতে বড় ভাই আবু রায়হানকে ধারালো চাকু দিয়ে গলা কাটতে শুরু করেন রোমান। এসময় রায়হানের চিৎকারে আরেক ভাই জামালের ঘুম ভাঙলে ছোট ভাই রোমান পালিয়ে যান। পাশের রুম থেকে ছুটে আসেন বাবা-মা। পরে রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রোমান পাঁচ বছর বিদেশে ছিলেন। বিদেশে থাকাবস্থায় তিনি বাড়িতে ১৪ লাখ টাকা পাঠান। পাঠানো টাকা দিয়ে তার বাবা ঋণ শোধ করলেও রোমান সন্দেহ করেন এই টাকা বড় ভাই রায়হান আত্মসাৎ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রোমানকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইদের মধ্যে টাকা-পয়সার লেনদেন কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page