September 20, 2026, 7:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকার নবাবগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট রাজপাড়া এলাকার একটি পুকুরে রাতে মাছ ধরার ঘটনায় হেলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানা পুলিশ রোববার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে।

মৃত হেলাল ছোট রাজপাড়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।

এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে জড়িত সন্দেহে কোমরগঞ্জ এলাকা থেকে পলাশ রাজবংশী, আন্ধারকোঠা থেকে শ্যামল রাজবংশী ও ছোট রাজপাড়া এলাকার লাল মিয়া নামে ৩ জনকে আটক করে পুলিশ।

নিহতের ছেলে আসিফ মিয়া বলেন, “বাবার সখ ছিল মাছ ধরা।  শনিবার রাতে বাবাকে মাছ ধরার জন্য কারা যেন ফোন করে। পরে বাবা রাত ১২টার পর ছোট রাজপাড়া এলাকায় আজহারের পুকুরে মাছ ধরতে গেলে, তাকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেধে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে তার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পুলিশকে জানালে তারা বাবার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মাছ ধরা নিয়ে বাবার সঙ্গে কিছু লোকের পূর্ব শত্রুতা ছিল। মোবাইলে হুমকিও দিয়েছিল। হুমকিদাতারাই তাকে হত্যা করেছে বলে অভিযোগ তার। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে হত্যায় দায় স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page