July 23, 2026, 4:06 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেষবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যে মঙ্গলবার তারা কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে ‘কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ড-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।’

এতে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সাথে সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে (কাজাখস্তান) একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।’

গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল এবং তিন সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী এবং মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোগায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটোর নিন্দা করেছে।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ নির্দিষ্ট করেনি, তবে এটি বলেছে যে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা’।

বিবৃতিতে বলা হয়, ‘এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলো নিশ্চিত করা সম্ভব করেছে।’

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page