February 22, 2026, 3:07 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানি হেলিকপ্টার ভেবে হামলার দায়ে শাস্তির মুখে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানি ভেবে নিজেদের হেলিকপ্টারে মিসাইল হামলা চালিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে সুপারিশ করেছে দেশটির মিলিটারি কোর্ট।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতে পাকিস্তানের এয়ার ফোর্স ভেবে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারকে মিসাইল ছুঁড়ে নামানো হয়েছিল। ধারণা করা হয়েছিল- কাশ্মীরে বালাকোটের প্রতিশোধ নিতেই তাদের বিমানকে টার্গেট করার চেষ্টা করছে পাকিস্তান। তবে বাস্তবতাটা ছিল সম্পূর্ণই ভিন্ন। কারণে সেদিন নিজেদের মিসাইলে ধ্বংস হয়েছিল ভারতের হেলিকপ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিমানবাহিনীর কর্মকর্তাদের।

অভিযুক্ত কর্মকর্তা সুমন রায় চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর একটি গ্রুপের ক্যাপটেন। ঘটনার সময় তিনি শ্রীনগর এয়ার বেসের চিফ অপারেশন অফিসার ছিলেন।

তবে জেনারেল কোর্ট মার্শালের কী রায় হয় সেটা এখনও নিশ্চিত করা যায়নি।

জানা যায়, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এ সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি হবে। এরপর বিমানবাহিনীর প্রধান এ বিষয়ে তার নির্দেশের কথা জানাতে পারেন।

এর আগে ২০২২ সালের আগস্টে পাকিস্তানে হামলা করেছিল ভারতের ব্রহ্মস মিসাইল। এটাও দুর্ঘটনাক্রমে হয়েছিল বলে মনে করা হয়। এ ঘটনার জেরেও একাধিক ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page