July 31, 2026, 7:32 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরে জি-২০ সম্মেলন ; অবৈধ দখলদারিত্ব চিরস্থায়ী করতে দিল্লির এই সিদ্ধান্ত : পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শিল্পোন্নত ২০টি দেশের সংগঠন জি-টুয়েন্টির বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে বলেছে, গোলযোগপূর্ণ ও বিতর্কিত এলাকায় আন্তর্জাতিক এসব অনুষ্ঠানের ভেনু নির্বাচিত করায় পাকিস্তান তার নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “জম্মু ও কাশ্মীরে অবৈধ দখলদারিত্ব চিরস্থায়ী করার লক্ষ্যে ভারত নিজেই এই দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিতে যাচ্ছে।”

ভারত বর্তমানে জি-টুয়েন্টির সভাপতি এবং দেশটিতে বিভিন্ন রকমের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার নয়া দিল্লি জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠান পর্যন্ত বিভিন্ন বৈঠকের স্থান ও সময়সূচি ঘোষণা করেছে। এরমধ্যে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর, লেহ এবং লাদাখ অঞ্চলে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলন এবং ইয়ুথ টুয়েন্টির বৈঠক অনুষ্ঠিত হবে।

১৯৪৭ সাল থেকে কাশ্মীর অঞ্চল ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত। দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে থাকে এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page