September 18, 2026, 10:39 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধে ব্যবস্থা নিন : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সমস্ত রীতি-নীতির চরম লংঘন। ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

গতকাল (মঙ্গলবার) আমির আব্দুল্লাহিয়ান এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি প্রধান এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গুপ্তহত্যা, আটক এবং তাদের সম্পদ ধ্বংস-সহ সব ধরনের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান ইসরাইলের এই সমস্ত পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের সম্পূর্ণ লঙ্ঘন বলে মনে করে। পাশাপাশি এগুলো অবশ্যই মানবাধিকারের চরম লঙ্ঘন। ইহুদিবাদী সরকারের এইসব বর্বর পদক্ষেপের কারণে ফিলিস্তিনি জনগণ তাদের ঐতিহ্যিক অধিকার এমনকি জীবনধারণ ও কাজ করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বর্ণবাদী নীতির সুস্পষ্ট উদাহরণ।

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের এই সমস্ত হত্যা, নির্যাতন এবং অপরাধযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page