February 22, 2026, 3:09 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পুলিশের সহায়তায় প্রতিবন্ধী শিশু সিয়াম খুঁজে পেলো তার পরিবারকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হারিয়ে যাওয়ার একদিন পরে প্রতিবন্ধী শিশু সিয়াম খুঁজে পেলো তার পরিবারকে। শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন শিশুটিকে তার বাবা ও নানার হাতে তুলে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বন্দরখোলা বাজার এলাকায় শিশুটিকে পেয়ে শিবচর থানায় নিয়ে আসেন এক পুলিশ সদস্য। শিশুটি নিজের নাম বলতে পারলেও বাবার নাম ও ঠিকানা কিছুই বলতে পারছিল না।

রাতে নারী ও শিশু ডেস্কের দায়িত্বরত উপ-পরিদর্শক রেনুকা আক্তার শিশুটির পরিচর্যা করেন এবং তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করলে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “শিশুটি মানসিক প্রতিবন্ধী। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার আদেল মুন্সীকান্দি গ্রামের কৃষক ফারুক বেপারীর ছেলে। পরিচয় সনাক্ত করে শিশুটির পিতা ও নানার কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।”

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page