April 18, 2026, 4:24 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

মহান মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : নতুন রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাত্তরের রণাঙ্গনের মুক্তিসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এক শোকবার্তায় মো. সাহাবুদ্দিন বলেন, সেদিন অস্ত্র হাতে জাফরুল্লাহ চৌধুরীর মতো সাহসী সূর্য সন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অতুলনীয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মণীয় অবদান রাখার পাশাপাশি জাফরুল্লাহ চৌধুরী ওষুধ শিল্পে ও ওষুধ খাতে জনকল্যাণে অবদান রেখেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মো. সাহাবুদ্দিন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী কিডনিসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্ম নেওয়া জাফরুল্লাহ চৌধুরীর বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টার দা সূর্যসেন। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়।

একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধাদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীন বাংলাদেশে সেটিই গণস্বাস্থ্য কেন্দ্র নামে প্রতিষ্ঠা করেন বিরল ব্যক্তিত্বধারী এই জনস্বাস্থ্য চিন্তাবিদ।

স্বাধীনতার পরে তার বড় অবদান ছিল জাতীয় ওষুধ নীতি প্রণয়নে। গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসা সেবার ব্যবস্থা করায়ও তার অবদান স্মরণ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page