July 31, 2026, 7:31 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ১৩৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সামরিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও অনেক শিশু রয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং প্রদেশে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের এক অনুষ্ঠানের সময় এ হামলা চালানো হয়। সকালে পিডিএফ স্থানীয় অফিসের প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

এ সময় সেনাবাহিনী সেখানে বিমান হামলা চালায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার জন্য মিয়ানমারকে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি মিয়ানমারের জনগণের ওপর সেনাবাহিনীর হামলা বন্ধের আহ্বান জানান।

২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির সামরিক বাহিনী জান্তাবিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে। তবে, মঙ্গলবারের হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে নৃশংস হামলা বলে মনে করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত কিয়ুনহলা গোষ্ঠী জানিয়েছে। এছাড়া আরও অন্তত ২০ শিশু নিহত হয়েছে। এমনকি হামলার পর চিকিৎসাকর্মীদের হামলাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার মন্ত্রী অং মিও মিন।

হামলার শিকার এই সাগাইং অঞ্চলটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) উত্তরে অবস্থিত। কয়েক মাস ধরে লড়াইয়ের পর এই অঞ্চলটি সামরিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page