April 13, 2026, 5:39 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে মার্কিন জীবাণু গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইউক্রেনে মার্কিন সেনাবাহিনীর জীবাণু অস্ত্রের গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে ইরান। এসব কেন্দ্রের প্রাণঘাতী তৎপরতার ব্যাপারে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এসব সামরিক গবেষণাগারে যেসব তৎপরতা চলে তা জীবাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭২ সালে সালে প্রণীত জীবাণু অস্ত্র চুক্তি বা বিডাব্লিউসি অথবা জীবাণু ও বিষাক্ত অস্ত্র চুক্তি বা বিটিডাব্লিউসিতে স্বাক্ষরকারী দেশ।

১৮৩টি দেশের স্বাক্ষরিত বিটিডাব্লিউসিতে সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, তৈরি, অর্জন, স্থানান্তর, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষরকারী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে আমেরিকা এটি মেনে চলতে এবং তার বিরুদ্ধে জীবাণু অস্ত্র তৎপরতা চালানোর যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের সুযোগ দিতে বাধ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানয়ানি একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে আমেরিকার জীবাণু অস্ত্র তৎপরতা সম্পর্কে তদন্ত করানোর আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকার এ তৎপরতাকে ‘মানবতাবিরোধী হুমকি’ বলে মন্তব্য করেন।

আমেরিকা ইউক্রেনে এখনও তার জীবাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে রুশ কর্মকর্তারা প্রমাণসহ তথ্য উপস্থাপন করার পর ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো। আন্তর্জাতিক আইনে এ ধরনের তৎপরতা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী কী উদ্দেশ্যে ইউক্রেনে এ তৎপরতা চালাচ্ছে তা স্পষ্ট করার জন্য চীনও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page