October 8, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

পুলিশের আজান প্রতিযোগিতায় প্রথম যশোরের ইসমাইল ; কেরাতে খুলনার মুসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আজানে প্রথম হয়েছেন যশোর জেলা পুলিশের কনস্টেবল মো. ইসমাইল হোসেন মুন্না, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. ওমর ফারুক।

কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন ৩ এপিবিএন খুলনার নায়েক আবু মুসা, দ্বিতীয় হয়েছেন মাদারীপুর জেলা পুলিশের এএসআই মো. আরিফুর রহমান এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. ওমর ফারুক।

‌‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তায় ইসলামিক দর্শন ও বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এর প্রতিফলন’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলম, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর এবং তৃতীয় হয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মো. মারুফুল ইসলাম।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাই করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য পুলিশ সদস্যদের ঢাকায় প্রেরণ করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এ বছর আজানে ২৬ জন, কেরাতে ২৭ জন এবং রচনা প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ সদস্যদের মাঝে ধর্মীয় চর্চা বাড়ানোর জন্য প্রতি বছর আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায়ও প্রতি বছরের ন্যায় সকল পুলিশ ইউনিট থেকে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজক কমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page