September 22, 2026, 2:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় শিশুসহ ৮ জন নিহত

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন, সাতটি রাশিয়ান এস-৩০০ ক্ষেপনাস্ত্র স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ২১ জন আহত ও আটজন নিহত হয়েছেন।

এক টুইট বার্তায় ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে।

শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিকে ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘শয়তান রাষ্ট্রটি আবার তাদের শক্তি দেখিয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page