July 31, 2026, 4:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ২ দিন ধরে তরুণীর অবস্থান

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে বিয়ের দাবিতে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক।

ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা ওই তরুণী জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়েছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।

তরুণী বলেন, আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।

সুমনের বাবা বাশার সিকদার জানান, বৃহস্পতিবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি আমি প্রথম শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page