November 26, 2026, 6:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : রাজধানীর নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সকাল ৯ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে দি লাইফ সেভিং ফোর্স।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি  বাসস’কে নিশ্চিত করেছেন।
এদিকে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ জন ফায়ার ফাইটারসহ মোট ২৩ জন আহত হয়েছেন।  তাদেরকে উদ্বার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, আজ শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটের সময় নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুনের খবর জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটের সময় পলাশী থেকে প্রথম দ’ুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে হেডকোয়ার্টার থেকে ৫টি ইউনিট, পলাশী থেকে ২টি, লালবাগ-২, কল্যাণপুর-২, তেজগাঁও-৩, হাজারীবাগ-২টি, পোস্তগোলার-২টি, ডেমরা থেকে ২টি, সূত্রাপুর ১টি মোহাম্মদপুর থেকে ৩টি, খিলগাঁও-২টি এবং সদরঘাট থেকে ১টিসহ মোট ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমান এবং হতাহতদের কোন খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া বাসস’কে জানান, নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে ফায়ার ফাইটারসহ মোট ২৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে দোকানদার ও পথচারী আছে। তারা আগুনের ধোঁয়ায় ও শ্বাসকষ্টে আহত হয়েছেন।
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন  নিয়ন্ত্রণে আনতে ১২ প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী, র‌্যাব ও আনসার।
অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেট  চার নং গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।
তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page