September 22, 2026, 2:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা যুদ্ধকে দীর্ঘতর করবে : আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন আমেরিকার নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। আনাতোলি আন্তোনোভ সতর্ক করে দিয়ে বলেছেনে: ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘটনায় কেবল সংঘাতই যে দীর্ঘতর হবে না তা নয় বরং চলমান পরিস্থিতিতে অর্থবহ কোনো পরিবর্তনও আসবে না।

মস্কো ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্যে ২০২২ এর ফেব্রুয়ারীর শেষদিকে কিয়েভে বিশেষ অভিযান শুরু করে। রাশিয়ার সীমান্তে ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষেতে ওই পদক্ষেপ নেওয়া হয়।

আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে সামরিক অস্ত্রশস্ত্র পাঠিয়ে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের আগুনে ঘি ঢালে ইউরোপ আমেরিকা। বার্তা সংস্থা ইরনা আরও জানায়, আন্তোনোভ বলেছেন: ২০২৪ সালের মার্কিন সামরিক বাজেটের পরিসংখ্যান সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই পরিসংখ্যানে দেখা গেছে অস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে এবং ইউক্রেনের ক্ষয়িষ্ণু যুদ্ধেও সহস্র কোটি ডলার ভর্তুকি দিয়েছে।  ২০২৪ সালের বাজেটে আমেরিকা তাদের প্রতিরক্ষা খাতে ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করেছে। মার্কিন সামরিক বাজেট ৮৪ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত করেছে। ইউক্রেনকেও ৬ হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রুশ এই কূটনীতিক আরও বলেন, ন্যাটো এবং আমেরিকার উন্নত বহু অস্ত্র অচিরেই কিয়েভের হাতে পৌঁছাবে। যার ফলে যুদ্ধ ও সংঘাতই দীর্ঘতর হবে। এইসব অস্ত্র ইউক্রেনের সেনাদের সামরিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনবে না বলেও আন্তোনোভ মন্তব্য করেন।

প্রথমে বেসরকারি ও আবাসন খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, আবিষ্কারক, বিজ্ঞানী, ডাক্তার ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিদের এ ভিসা দেওয়া হতো। কিন্তু তিন বছর পর অন্যদেরও গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় আমিরাত সরকার। সূত্র: খালিজ টাইমস

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page