August 19, 2026, 11:53 am
শিরোনামঃ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি পাশবিকতায় ফিলিস্তিনিদের প্রতিরোধস্পৃহা শক্তিশালী হচ্ছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল সরকারের সহিংস ও পাশবিক আচরণের কারণে ফিলিস্তিনিদের মধ্যে কেবল প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার অদম্য বাসনা শক্তিশালী হচ্ছে। তিনি আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে লেবাননের আল-আখবার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে একথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি দখলদাররা প্রতিদিন নারী, শিশু ও যুবক নির্বিশেষে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যা ও দমন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে আল-আকসা মসজিদের অবমাননা করে যাচ্ছে এবং ফিলিস্তিনি ভূমির প্রকৃত মালিকদের ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখানে অভিবাসী ইহুদিদের জন্য বসতি নির্মাণ করছে।

আমির-আব্দুল্লাহিয়ান তার নিবন্ধে বলেন, তবে আমরা বর্তমানে দখলদার ইহুদিবাদী সরকারের সামনে কয়েক-স্তরের সংকট ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, অন্যদিকে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসরাইল বিরোধী প্রতিরোধস্পৃহা দিন দিন শক্তিশালী হচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলনের প্রতি মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর সমর্থনও আগের তুলনায় শক্তিশালী হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রমাণ করছে, অবৈধ রাষ্ট্র ইসরাইলের টিকে থাকার ব্যাপারে ইহুদিবাদী জনগোষ্ঠীর মধ্যে আশা ক্রমেই কমে যাচ্ছে।

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল (শুক্রবার) পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে গতকাল ছিল রমজান মাসের শেষ শুক্রবার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page