July 23, 2026, 4:08 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইরান অত্যাধুনিক সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।

আইআরজিসির গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেছেন, সাদিদ-৩৬৫ নামের ক্ষেপণাস্ত্রটি আট কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাংক ধ্বংস করতে সক্ষম। গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ট্যাংক সুরক্ষা ব্যবস্থা বা একেএস ভেদ করে যেকোনো ট্যাংক ধ্বংস করতে সক্ষম।

আইআরজিসির এই জেনারেল জানান, তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আইআরজিসির সাঁজোয়া যানগুলোতে চারটি করে সাদিদ-৩৬৫ ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে যার দু’টি থাকবে সামনে ও দুটি পেছনে।

এর আগে ২০২১ সালের ৭ জুলাই আইআরসিজি প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আলমাস ব্যবহার শুরু করে। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি এরইমধ্যে আরবিল-৩ ড্রোনে স্থাপন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page