September 22, 2026, 2:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আরএসএফ’র সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করল সুদানের সশস্ত্র বাহিনী ; সহিংসতা অব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ’র সঙ্গে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সুদানের সশস্ত্র বাহিনী তাদের ফেইসবুক পেইজে গতকাল (শনিবার) বলেছে, আরএসএফ’র সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই।

এর আগে আরএসএফ দাবি করেছিল- তাদের যোদ্ধারা বেশ কয়েকটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে সুদানের সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে।

গতকাল আধা সামরিক বাহিনী আরএসএফ এবং সুদানের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। দৃশ্যত আরএসএফ সামরিক বাহিনীর ঘাঁটিগুলো এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

সুদানের ডক্টর্স সেন্ট্রাল কমিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দুপক্ষের গোলাগুলি ও সংঘাতে ৫৬ জন নিহত এবং ৫৯৫ জন আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page