August 3, 2026, 4:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

শেষ রাতে আগুন লাগার ঘটনা আমরা তদন্ত করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রেত্যেকটি অগ্নিকান্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতা থেকেও হতে পারে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে, তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই। এটি আমরা তদন্ত করে দেখছি।  তদন্তের পর এটি বলা যাবে। এর আগে আমি কোন কিছু বলতে চাই না।’
ভোর রাতে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে, তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মান্নান কচিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি একাধিক স্থানে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কী না, সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে। তবে, আমরা তদন্তের পর আগুনের সঠিক কারণ বলতে পারব।
এদিকে, আজ রোববার “দি লাইফ সেভিং ফোর্স  বাহিনী” সদর দপ্তরের (মিডিয়া সেলের) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ জন অফিসার, ২১ জন ফায়ার ফাইটার, ২ জন  ভলান্টিয়ার, ২ জন  আনসার সদস্য, ১ জন স্কাউট এবং ১ জন বিমান বাহিনীর  সার্জেন্টসহ মোট ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ২৫ জনসহ ৩১ জন আহত হন।
অপরদিকে, ফায়ার সার্ভিস, পুলিশ, ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫ টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পলাশী থেকে দুটি প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  আজ রোববার সকাল ৯ টায় প্রায় ২৭ ঘন্টা পর ১২টি ইউনিটের চেষ্টায় সম্পূর্ণ আগুন নির্বাপণ করে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page