September 22, 2026, 3:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি চুক্তি ইহুদিবাদীদের জন্য মারাত্মক বিপর্যয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরীফ বলেছেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চীনের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তা ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার জন্য মারাত্মক বিপর্যয়।

গত শনিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন নাসের আবু শরীফ। তিনি বলেন, আমরা এখন বিশ্বের আসল ঘটনাগুলো ঘটতে দেখছি যার বিরাট ইতিবাচক প্রভাব পড়বে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ওপর। চীন এবং রাশিয়ার মতো শক্তির উত্থানে ফিলিস্তিন লাভবান হবে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার চুক্তির মতো আঞ্চলিক ঘটনা ইহুদিবাদী ইসরাইলের জন্য মারাত্মক হতাশার খবর। এর মধ্যদিয়ে আমেরিকা এবং ইহুদবাদি ইসরাইলের ষড়যন্ত্র নস্যাত হবে। যার অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সামনে একটি মাত্র শত্রু দেশ থাকবে।
আবু নাসের শরীফ বলেন, তেহরান-রিয়াদ চুক্তি ইয়েমেন থেকে ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারে, সিরিয়ার সম্ভাব্য আরব লীগে ফেরা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যার রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে এই চুক্তির প্রভাব ফেলবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page