September 22, 2026, 3:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বুরকিনা ফাসোয় হামলায় ৪২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে হামলায় অন্তত ৩২ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।
কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় অজ্ঞাত সশস্ত্র লোকেরা সৈন্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামলা চালায়।
সেনাবাহিনী বলছে, এ হামলায় আট সৈন্য ও ৩২ স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।
এদিকে রোববার কংগুসি অঞ্চলে সেনাবাহিনীর অপর এক বিচ্ছিন্ন দলের ওপর হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলে একই সূত্র জানিয়েছে। এ সময়ে পাল্টা হামলায় প্রায় ২০ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা বৃহস্পতিবার আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page