September 22, 2026, 4:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সুদানে সংঘাত অব্যাহত ; নিহতের সংখ্যা বেড়ে ১৮৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। আহত হয়েছে আরও পাঁচ শতাশিক মানুষ। সোমবার (১৭ এপ্রিল) দেশটির চিকিৎসকদের ইউনিয়নের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, সুদানে সংঘর্ষে ১ হাজার ১২৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

গত শনিবার দেশটির সামরিক নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানের প্রতি অনুগত সেনাবাহিনীর সঙ্গে মোহামেদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধা-সামরিক সংগঠন র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সংঘর্ষ শুরু হয়।

সংঘাত মূলত রাজধানী খার্তুমে সীমাবদ্ধ আছে। এখানেই সেনাবাহিনীর সদরদপ্তর ও প্রেসিডেন্ট ভবন।প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে জানিয়েছেন, আজ ভোরে মর্টার ও কামানের গোলার শব্দ শোনা গেছে। ফজরের নামাজের পর হামলার তীব্রতা আরও বেড়ে যায়।

খার্তুম বিমানবন্দর ও সুদানের সেনাবাহিনীর ব্যারাকগুলোয় যুদ্ধবিমান হামলার তীব্রতা বেড়েছে বলেও কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছে।

যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে বিমানবন্দরে হামলা চালানো হচ্ছে। আরেকটি ক্লিপে সেনাবাহিনীর জেনারেল কমান্ড ভবনের ভস্মীভূত ধ্বংসাবশেষ দেখা গেছে। এই ভবনটিতে গতকাল আগুনে জ্বলছিল।

সপ্তাহান্তে রাজধানী থেকে শত শত মাইল দূরে পোর্ট সুদান ও পশ্চিম দারফুর অঞ্চলেও সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে।

সরকার নিয়ন্ত্রিত জাতীয় টিভি চ্যানেল বন্ধ আছে। টিভির কর্মীরা সিএনএনকে জানিয়েছেন, টেলিভিশন কেন্দ্রটি এখন আরএসএফের নিয়ন্ত্রণে।

সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অন্যান্য দেশ ও সংস্থাগুলো সতর্ক অবস্থায় আছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কর্মকর্তা শনিবারের সংঘাতে প্রাণ হারালে সংস্থাটি সুদানে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

দারফুরে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার অবকাঠামোগুলোয় লুটের ঘটনা ঘটেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির উড়োজাহাজ খার্তুমে গুলিতে ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাটি জানায়, এ ঘটনার কারণে দেশের ভেতর কর্মী ও ত্রাণ আনা-নেওয়ার কাজ বাধাগ্রস্ত হয়েছে।

২০২১ সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান পরিচালনা করছেন সামরিক জেনারেলরা। যুদ্ধটি ডি ফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত আরএসএফ-এর মধ্যে পরিচালিত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page