September 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে শ্বশুরবাড়ি অস্ত্র রেখে ডাকাতি করতেন জামাই নিজাম ; অবশেষে ধরা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (২৯) নামের ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্য অনুযায়ী তার শ্বশুরবাড়ির বসতঘর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাইপগানটি জব্দ করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) রাতে জেলা শহরের সার্কিট হাউজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. নিজাম উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামের আব্দুর রহমান হাজী বাড়ির শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের আলী মিয়ার বাড়িতে থাকেন।

পুলিশ জানায়, আসামি নিজাম উদ্দিন শ্বশুরবাড়িতেই থাকেন। সে সংঘবদ্ধ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জব্দকৃত অস্ত্র দিয়ে সুধারাম ও বেগমগঞ্জ থানাসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াত।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামির দেওয়া তথ্য মতে খাটের নিচ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর মোড়ানো অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি পাইপগান জব্দ করা হয়। সে শ্বশুরবাড়িতে অস্ত্র লুকিয়ে রাখত আর ডাকাতি করত। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page