April 13, 2026, 11:12 am
শিরোনামঃ
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনের নামে মামলা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (১৭ এপ্রিল) ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। বাসাবাড়ি ও মসজিদে পানির জন্য হাহাকার চলছে। ইফতার, তারাবি, সেহেরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় পবিত্র মাহে রমজান পালন এবং ইবাদত করতে সমস্যা হচ্ছে মানুষের। বিপণিবিতানগুলোতে কমে গেছে বেচাকেনা। এসব কারণে উত্তেজিত জনতা রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে মিছিল সহকারে গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।

ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায় জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম বলেন, লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই হাজারেরও বেশি জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদা ১৮-২১ মেগাওয়াট, সরবরাহ করা হয় ৫-৬ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা চালায় জনতা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনের নামে মামলা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page