November 26, 2026, 7:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর ওয়ারীতে আগুন আতঙ্কে মধ্যরাতে রাস্তায় শত শত মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর ওয়ারীর একটি ভবনে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগার খবরে আশপাশের ভবনের বাসিন্দারা বাইরে বের হয়ে এসেছেন। তারা আগুন আতঙ্কে রাস্তায় অবস্থান করছেন বলে জানিয়েছেন। এ সময় ঘটনাস্থলে বহু মানুষদের ভিড় করতে দেখা যায়। আগুন লাগার পর ওই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার পর পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ বিদ্যুতের ট্রান্সফরমার ব্লাস্ট হয়। পরে বেবিশপ নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বেশ কয়েক দিন ধরেই রাজধানীতে আগুনের ঘটনা ঘটছে। গত ৪ এপ্রিল আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকার বঙ্গবাজার। গেল বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টি গুদাম। আর শনিবার ভোরে আগুন লাগে ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপারমার্কেটে। এতে পুড়ে যায় আড়াই শতাধিক দোকান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page