October 12, 2026, 4:03 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি যে আগুন নিয়ে খেলছে সেই আগুনেই তারা ঝলসে যাবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সেই আগুনে নিজেরাই ঝলসে যাবে।
তিনি বলেন, ‘আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে, সরকার হটানোর জন্য যে আগুন নিয়ে তারা খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।’
ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  তদন্ত করা হচ্ছে,  খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্রাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না।
ওবায়দুল কাদের বলেন, আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল ইসলাম। লজ্জা-শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বার বার।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন,  দুর্নীতি আর ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।
ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বিএনপি নেতারা সামর্থবানদের নিয়ে ইফতার পার্টি করে। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যে ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page