September 18, 2026, 1:16 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে পেন্টাগন তা জানে না

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।

গোপন নথি ফাঁসের পরিধি এবং সংখ্যা সম্পর্কে তারা এখনো বোঝার ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

গতকাল (সোমবার) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাবরিনা সিং বলেন, “আমরা এখনো অনলাইনে ফাঁস হওয়া নথির খোঁজ করছি, কিন্তু এটি পরিষ্কার নয় যে, আমাদের কত সংখ্যক নথি ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি।”

বিস্তৃত পরিসরে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং মূলধারার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার আগে বিতর্কিত নথিগুলি গত মাসের কোনো এক সময়ে একটি ডিসকর্ড সার্ভারে উপস্থিত হয়।

ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের জ্যাক টেক্সেইরা নামে ২১ বছর বয়সী এক এয়ারম্যানকে গোপন নথি ফাঁসের জন্য আটক করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তার পরিচয় প্রকাশ করার পরে বৃহস্পতিবার এফবিআই তাকে গ্রেপ্তার করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page