September 18, 2026, 11:02 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় মোটর সাইকেলের দীর্ঘ লাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। উত্তরবঙ্গগামী অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন।

বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে। অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে সেতু কর্তৃপক্ষ।

এদিকে, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

ঢাকা কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছেন মাহবুব আলম। তিনি বলেন, সেহেরী খেয়ে ভোরে ঢাকা থেকে রওনা হয়েছি মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল, দ্রুতই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে এসেছি।

পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন সাদেক হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছি। অন্যান্য মোটরসাইকেল আরোহীরা জানান, যানজটের শঙ্কায় রাজধানী থেকে ঘরমুখো মানুষ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছেন।

প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে যাত্রী রয়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে আবার শিশু সন্তান নিয়েও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর রাত থেকেই বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ লাইন। ফলে মোটরসাইকেল জন্য আলাদা বুথ করা হয়েছে। (বাসস)

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page