September 22, 2026, 5:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থানায় সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ;

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও অপর এক পুলিশ সদস্য আহত হয়েছে।  পাকিস্তানের সিন্ধু প্রদেশের গুটকি জেলার একটি থানায়  মঙ্গলবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। ডাকাতেরা থানায় হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আজ-টিভির রিপোর্টে এ বিষয়ে সিন্ধু পুলিশের বক্তব্য তুলে ধরা হয়েছে। পুলিশ বলেছে: ১২ জন সশস্ত্র ডাকাত গুটকি থানা ঘেরাও করে অতর্কিত আক্রমণ চালায়। ডাকাতেরা এলোপাথাড়ি গুলি করতে থাকলে দুই পুলিশ অফিসার নিহত হয় এবং অন্য একজন অফিসার আহত হয়। পুলিশ আরও জানায়, গুলি করার পরপরই ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে আজ-টিভি’র রিপোর্টে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত সপ্তাহ থেকে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের নির্মূল করতে ব্যাপক অভিযান শুরু করেছে। তার পরই থানায় হামলার এই ঘটনা ঘটলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page