September 22, 2026, 5:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত ইউক্রেনের আকাশ ; রাজধানীতে আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বুধবার (১৯ এপ্রিল) নতুন করে আতঙ্ক ছড়ায়। এদিন রাতে হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে দেশটির রাজধানী কিয়েভ। যুদ্ধের মধ্যে এমন দৃশ্য সাধারণ মানুষের মধ্যে বেশ ভীতির সৃষ্টি করে।

তবে পরবর্তীতে ইউক্রেনের সামরিক প্রশাসন জানায়, আলোটি ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্যাটেলাইটের। যেটি মহাকাশে মিশন শেষ করে পৃথিবীর বুকে ফিরে এসেছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন মন্তব্য আসার পর নাসা জানিয়েছে, যে উজ্জ্বল আলোটি দেখা গেছে, এটি আসলে তাদের স্যাটেলাইট নয়। নাসার এমন বক্তব্যের পর এই আলো নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে পরে জানানো হয়, ওই আলোটি তাহলে কোনো উল্কা হতে পারে। তবে রাশিয়ার কোনো বিমান বা আকাশ হামলার কারণে এমনটি হয়নি বলে দাবি করেছে দেশটি।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সেরগি পোপকো টেলিগ্রামে ওই আলোকে মার্কিন স্যাটেলাইট দাবি করে বলেছিলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, উজ্জ্বল আলোটি নাসার স্যাটেলাইট পৃথিবীতে অবনমন হওয়ার ফলাফল।’

এছাড়া আলো জ্বলে ওঠার পর কিয়েভে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শুরুতে নাসা অবশ্য জানিয়েছিল, তাদের ৩০০ কেজি ওজনের একট পুরোনো স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর বুকে বুধবার ফিরে আসবে। আরএইচইএসএসআই নামের এ স্যাটেলাইট সৌর শিখা পর্যবেক্ষণ করত। এটি ২০০২ সালে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল।

নাসার যোগাযোগ বিভাগের কর্মকর্তা রব মার্গেটা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, যখন কিয়েভের আকাশে আলো জ্বলে ওঠে তখনও তাদের স্যাটেলাইটটি পৃথিবীর বুকে আসেনি। সূত্র: বিবিসি

https://twitter.com/i/status/1648780853386924033

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page