February 14, 2026, 1:03 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

আগে যাত্রীদের যে দুর্ভোগ দেখেছি এখন তা নেই : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। এটা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর চন্দ্রা চৌরাস্তা এলাকা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি গণপরিবহনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

আইজিপি আরও বলেন, আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটসমূহ সবাই এক যোগে এক সঙ্গে কাজ করছি। এখানে র‌্যাবও নিয়োজিত আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সবাই মিলে একযোগে একসঙ্গে কাজ করছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথা সময়ে যেতে পারে। ইতোমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ এবং যাত্রী সাধারণ যাতে সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, সিটিটিসি, ডিবির টিম, সোয়াত টিম, বোম্ব ডিস্পোজাল ইউনিট, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড, সিআইডির ফরেনসিক ইউনিট সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারব। আমরা জনসম্মুখে প্রতিনিয়ত আপডেট দিয়ে মানুষকে রাস্তার অবস্থা সম্পর্কে অবহিত করছি।

আইজিপি বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চাইতে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে।

শ্রমিকদের পণ্যবাহী গাড়িতে না ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তায় যে মোবাইল টিম রয়েছে তারাও এ বিষয়ে কাজ করবে। এজন্য শ্রমিক-মালিকপক্ষ পুলিশকে সহায়তা করছে। যানজট নিরসনের জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সে ব্যবস্থা নিচ্ছি।

ব্রিফিংকালে পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page