November 27, 2026, 1:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আফ্রিকাকে চাপ দিচ্ছে আমেরিকা : মার্কিন গণমাধ্যম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত মাসে আফ্রিকা সফরের সময় নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সামরিক পদক্ষেপের কারণে ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নাইজার।

গত মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সাথে আলোচনার সময় ব্লিঙ্কেন তাকে ইসরাইলের সাথে “সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে যাওয়ার” জন্য চাপ দেন। গতকাল (বুধবার) দুই মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এ রিপোর্ট করেছে।

ব্লিঙ্কেন পরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে আলোচনার বিষয়ে অবহিত করেন। ওই দুই কর্মকর্তা বলেন, কোহেন পরবর্তী নেগেভ ফোরামে নাইজারকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন। নেগেভ ফোরাম হচ্ছে একটি বার্ষিক ইভেন্ট যাতে আমেরিকা, ইসরাইল এবং বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মতো কয়েকটি আরব রাষ্ট্র অংশ নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি কর্মকর্তাও বলেছেন, নাইজারের নেতৃত্ব “ইসরাইলের সাথে উষ্ণ সম্পর্ক” করার জন্য মুখিয়ে রয়েছেন, তবে তারা বলছেন যে, তারা ওয়াশিংটনের কাছ থেকে উপযুক্ত বিনিময় পাওয়ার আশা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page