August 1, 2026, 3:23 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়াকে সহযোগিতা করলে ভয়াবহ পরিণতি  ; চীনকে আমেরিকার হুঁশিয়ারি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, চীনের সঙ্গে গঠনমূলক এবং স্বচ্ছ অর্থনৈতিক সম্পর্ক চায় ওয়াশিংটন। একই সঙ্গে তিনি বেইজিংকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা তা লঙ্ঘন করে চীন যদি মস্কোর কাছে কোনো ধরনের পণ্য সরবরাহ করে তাহলে তার জন্য বেইজিংকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

গতকাল (বৃহস্পতিবার) জ্যানেট ইয়েলেন জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ অ্যাডভ্যান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা ও চীন হচ্ছে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক অপরিহার্য। কিন্তু দুই দেশের সম্পর্ক বর্তমানে সুস্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ইয়েলেন জানান, তিনি এখনো চীনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং সফরের পরিকল্পনা হাতে রেখেছেন।
ইয়েলেন বলেন, “আমার লক্ষ্য পরিষ্কার এবং সৎ। দুদেশের মধ্যে যে ঝামেলা রয়েছে তা দূর করা এবং শান্তিময় বাস্তবতার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা।” বক্তৃতায় জেনেট ইয়েলেন আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকা যেমন সম্পদের ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে, তেমনি প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, চীন যতক্ষণ পর্যন্ত নিয়মনীতি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত উদীয়মান চীনের অগ্রযাত্রা আমেরিকা ও বিশ্ববাসীর জন্য মঙ্গলজনক হবে। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে দুদেশই লাভবান হতে পারে বলেও উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page