July 31, 2026, 7:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ্মা সেতুতে ৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট মোটরসাইকেল আরোহীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জে ট্রাফিক পুলিশ এ জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি  বলেন, সেতুতে নিয়ম মেনে বাইক চালানোর জন্য আমাদের কার্যক্রম চলছে। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ৮ মোটরসাইকেল আরোহীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। আমাদের সদস্যরা যাত্রীদের নিয়ম মানার জন্য তাগিদ দিচ্ছে। কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান বলেন,সেতুতে কোনোভাবেই দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং লেন ক্রস না করার বিষয়ে নির্দেশনা ছিল। শুক্রবার সকাল থেকে আমাদের তৎপরতা ছিল। নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন ছবি তুলছিল এবং বেশ কয়েকজন নির্ধারিত লেন ক্রস করে যানবাহন চলার লেনে চলে যায়। এজন্য তাদের জরিমানা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page