October 12, 2026, 5:50 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী ২৫ এপ্রিল ৩ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে টোকিও, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। ২৫ এপ্রিল থেকে এই সফর শুরু হবে। আগামী ৯ মে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালযের একজন কর্মকর্তা বলেন, ‘সফরের শেষ প্রস্তুতি চলছে।’

জাপান সফর : জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল টোকিও সফর করবেন। এবারের সফরে বেশ কয়েকটি স্মারক সই ছাড়াও যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত সম্পর্কে’ উন্নীত করার ঘোষণা আসতে পারে। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য চার জন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হবে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী। এছাড়া একটি বিজনেস সামিট এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।’

ওয়াশিংটন সফর : বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সংস্থাটির প্রেসিডেন্টের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল থেকে ৪ মে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। ১ মে একদিনের অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এছাড়া ওইদিনই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিষয়টি সমন্বয় করছেন। আশা করা হচ্ছে— অনুষ্ঠানে সামনের দিনগুলোতে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।’

লন্ডন সফর : রানি এলিজাবেথ মারা যাওয়ার পর রাজা হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র চার্লস। তার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪ থেকে ৮ মে লন্ডনে অবস্থান করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আশা করা হচ্ছে, র‌্যাজাভিষেক উপলক্ষে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।’

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page