August 1, 2026, 3:25 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা হচ্ছে দায়েশের গডফাদার ; তাদের কথাই তা প্রমাণিত : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো রবার্ট এফ কেনেডি জুনিয়রের মন্তব্যের পর একথা আবারো পরিষ্কার হয়েছে যে, আমেরিকা হচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গডফাদার।

ইরানি মুখপাত্র বলেন, যারা সত্যের ব্যাপারে ইচ্ছা করে নিজেদের চোখ বন্ধ রেখেছেন তাদের উচিত রবার্ট এফ কেনেডি জুনিয়র দায়েশ সম্পর্কে কী বলেছেন সেদিকে মনোযোগ দেয়া। আজ (শুক্রবার) এক টুইটার পোস্টে নাসের কানয়ানি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা যে দায়েশ সৃষ্টি করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যারা সত্যের ব্যাপারে চোখ বন্ধ করে রাখে তাদেরকে রবার্ট এফ কেনেডির বক্তব্য নিশ্চিত হতে সাহায্য করবে। মার্কিন এ রাজনীতিবিদ বলেছেন, “আমরা দায়েশ সৃষ্টি করেছি।”

রবার্ট এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এজন্য তিনি এরইমধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এর অংশ হিসেবে বুধবার বোস্টনে নির্বাচনী সভায় দায়েশ সৃষ্টি প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় সিআইএ’র হাতে। এই ধারাবাহিকতায় ইরাকে মার্কিন সামরিক বাহিনী আগ্রাসন চালিয়েছে এবং নব্য- রক্ষণশীল ও সিআই মিলে ইরাকের সরকার পরিবর্তন করেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page