August 1, 2026, 4:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে বিদ্রোহী বাহিনীর হামলায় নির্বাচন কমিশনের উপ-পরিচালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপ-পরিচালক সাই কিয়াও থুকে গুলি করে হত্যা করা হয়েছে। সামরিক সরকারের দাবি, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনীর সদস্যরা। শনিবার সেনাবাহিনী বলছে, এটি সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সর্বশেষ হত্যকাণ্ড। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব ইয়াঙ্গুনের থিঙ্গানগিউন শহরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপ-পরিচালক সাই কিয়াও থুকে গুলি করে হত্যা করা হয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, অভ্যুত্থানবিরোধী জনগণের প্রতিরক্ষা বাহিনী এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।

২০২০ সালের নভেম্বরে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই নির্বাচনে জয়ী হয়েছিল দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল। কিন্তু ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করে সু চিকে বন্দি করে।

চলতি বছরের মার্চের শেষ দিকে মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচনি আইনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে দলটি।

অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় দশ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। জান্তাবিরোধীদের দমনে সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিকদের ওপর বোমা ও গোলাবর্ষণের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।

ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী। অন্তত ৩ হাজার ২৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংসভাবে বিক্ষোভ দমন করেছে তারা।

মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য গ্রেফতার হওয়া অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page