April 12, 2026, 6:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পালিয়ে যাওয়ার ৩৭ দিন পর আত্মসমর্পণ করলেন খালিস্তানি নেতা অমৃতপাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পালানোর ৩৭ দিন পর ভারতের আলোচিত খালিস্তানি নেতা উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং পাঞ্জাব মোগা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রবিবার (২৩ এপ্রিল) আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন তিনি। তাকে ধরতে গত মার্চে হাই অ্যালার্ট জারি করা হয় পাঞ্জাবে।

‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের এই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজ্যে কোনও বিশৃঙ্খলা এবং গুজব না রটাতে জনসাধারণের প্রতি টুইট বার্তায় আহ্বান জানিয়েছে পাঞ্জাব পুলিশ।

রবিবার ভোরে গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৯ বছর বয়সী খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এরপর তাকে গ্রেফতার করা হয়। কীভাবে আত্মসমর্পণ করলেন বিস্তারিত জানায়নি স্থানীয় প্রশাসন। নিরাপত্তার কারণে আসামের ডিব্রুগড় কারাগারে নেওয়া হচ্ছে তাকে।সেখানে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার ৮ সহযোগীকে আগেই বন্দি রাখা হয়েছে।

প্রসঙ্গত, অমৃত পাল সিং গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। তার ও সংগঠনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি, পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বহু অভিযোগে মামলা রয়েছে। অমৃতপাল সিংকে খালিস্তানি-পাকিস্তান এজেন্ট হিসেবে দাবি করে আসছে ভারত সরকার। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। অমৃত নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন।

‘ওয়ারিস পাঞ্জাব দে’ নামে একটি মুভমেন্টের নেতৃত্ব দেন অমৃতপাল সিং। অভিনেতা ও মানবাধিকারকর্মী দীপ সিধু উগ্র সংগঠনটির প্রতিষ্ঠাতা। গত বছরের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

কট্টরপন্থি শিখ প্রচারক অমৃতপালকে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তা করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দেন এবং খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিবৃতি দিয়েছিলেন।

দেশটির কর্মকর্তাদের অভিযোগ, অমৃতপাল সিং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page