September 18, 2026, 5:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ভূমিধ্বসে ৭জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখামে ভয়াবহ ভূমি ধস হয়েছে। গত ১৮ এপ্রিল মঙ্গলবার ভোররাতের দিকে হওয়া এই ভূমিধসের পর এখন পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা বাহিনী।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্য অনেকাংশে এই সীমান্ত ক্রসিংনির্ভর। দিনরাত ২৪ ঘণ্টা এই সীমান্ত দিয়ে চলাচল করে মালবাহী ট্রাক, বাস ও মানুষজন।  মঙ্গলবার ভোররাতে যখন ভূমিধস ঘটে, তখন পাকিস্তান অংশে ক্রসিং পেরোনোর সারিতে ছিল শতাধিক ট্রাক। সেসব ট্রাকের মধ্যে অন্তত ২০টি মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর মুখপাত্র বিলাল ফাইজি।

যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের কেউ ট্রাকের ড্রাইভার, কেউবা হেলপার ছিলেন।

তোরখাম ক্রসিং থেকে মাত্র ১২০ মিটার (প্রায় ৩৮০ ফুট) দূরত্বে ঘটে ভূমিধস। ড্রাইভার-হেলপারদের অনেকেই তখন সেহেরিতে ব্যস্ত ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন তারা।

জিও নিউজকে ফাইজি বলেন, ‘কতজনের মৃত্যু হয়েছে— এখনও বলা সম্ভব নয়। মাটি-পাথরের স্তুপ সরালে তা জানা যাবে। আশার কথা হলো, ইতোমধ্যে আমরা ৬০ শতাংশ আবর্জনা সরিয়ে ফেলেছি।

ঠিক কী কারণে এই ভূমিধস ঘটল— তাও এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা মনে করছেন, ক্রসিংপথ আরও বড় করতে গত কয়েকমাস ধরে ক্রসিংয়ের আশপাশের পাহাড়গুলো কাটা হচ্ছে। এর ফলেই ঘটেছে মঙ্গলবারের এই ভূমিধস।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page