August 1, 2026, 5:30 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না : ইরানী মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সামরিক খাত সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে উসকানিমূলক বক্তব্য রেখেছেন তার উদ্দেশ্য হচ্ছে ইরান ভীতি তৈরির মাধ্যমে আরও অস্ত্র বিক্রি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দেওয়া।

তবে ইরান-ভীতি সৃষ্টির মার্কিন কৌশল এরিমধ্যে ব্যর্থ হয়েছে বলে জানান নাসের কানয়ানি।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন ইরান সব সময় প্রতিবেশীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, পারস্পরিক আলোচনা, সবার অংশগ্রহণে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং বিজাতীয়দের হস্তক্ষেপের সুযোগ বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে এসেছে।

এই মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক শক্তি কেবলি প্রতিরক্ষার জন্য। ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না বলে স্পষ্টভাবে জানান নাসের কানয়ানি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের সামরিক শক্তি সম্পর্কে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ভীতি তৈরির লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞ আরোপের কথা বলেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page