August 1, 2026, 5:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মিছিলে মিছিলে সয়লাব তেল আবিব ; নেতানিয়াহুর পদত্যাগ দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের উগ্রবাদী মন্ত্রিসভা দেশটির বিচার বিভাগে যে সংস্কার আনার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে পুরো ইসরাইলে লাখ লাখ মানুষ টানা ১৬ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিল করেছে। এর মধ্যে তেল আবিবে অন্যতম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তেল আবিবের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অ-জনপ্রিয় ও দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার প্রতি বিরোধিতা প্রদর্শন করা হয়েছে।

আজ (রোববার) উপকূলীয় এ শহরে আরেকটি গণবিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এদিনই তেল আবিবে উত্তর আমেরিকার ইহুদি ফেডারেশনের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তৃতা করার কথা রয়েছে। কাকতালীয়ভাবে বিক্ষোভ সমাবেশ ও নেতানিয়াহুর বক্তৃতা অনুষ্ঠানের দিনক্ষণ মিলে গেছে।

গত ডিসেম্বর মাসে নেতানিয়াহু নতুন করে ইসরাইলের ক্ষমতায় ফিরেছেন এবং বিতর্কিত ও উগ্রবাদী মন্ত্রিসভা গঠন করেছেন। এ মন্ত্রিসভা বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য সংস্কার পরিকল্পনা করেছে যাতে তারা নিজেরাই পছন্দমতো বিচারক নিয়োগ দিতে পারে।

এছাড়া, মন্ত্রিসভা ও সংসদ যদি বিতর্কিত কোনো আইন পাস করে তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে না।
প্রচণ্ড বিক্ষোভের মুখে নেতানিয়াহু গত ২৭ মার্চ তথাকথিত সংস্কার পরিকল্পনা স্থগিত করেন। তারপরও সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page