July 23, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। সোমবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানান মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় ড্রোনটি নিজ থেকেই বিস্ফোরিত হয়। এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, এ ঘটনার পর কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর কারণ জানায়নি কর্তৃপক্ষ। এর আগেও ক্রিমিয়া বন্দরে ড্রোন হামলা অথবা বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।

ড্রোনের ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া অথবা ক্রিমিয়ার অভ্যন্তরে হামলার ঘটনায় কিয়েভ কখনোই দায় স্বীকার করেনি।

সেভাস্তোপোল ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর। সেখানে বড় একটি নৌঘাঁটি রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া। তবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এটিকে আবারও ইউক্রেনের অংশ হিসেবে যুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page