September 18, 2026, 3:09 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার বাইপাস সড়কে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়ণপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। তিনি বকচরা এলাকায় পৌঁছালে আরও দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল বারী ঘটনাস্থলেই নিহত হন। আর তার ছেলে রেজোয়ানকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মাহমুদুরকে খুলনা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page